৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১:১২

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বেনাপোল কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত।

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের  বেনাপোল পোর্ট থানায় কমিউনিটি পুলিশিং ডে২০২১ পালিত হয়েছে,শনিবার সকালে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মামুন খাঁন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বজলুর রহমান,পোর্ট থানার পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নাসির  উদ্দিন ,শার্শা উপজেলার যুবলীগের সভাপতি মোঃ ওহিদুজ্জামান,কাউন্সিলর আহাদুজজামান বকুল।
উক্ত অনুষ্ঠানে বক্তরা বলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান যোগদান করার পর থেকে তিনি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এলাকায় কাজ করে যাচ্ছেন। এতে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা ছেড়ে দিয়ে বৈধ ব্যবসা, কৃষি কাজ সহ বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন বলেন, দূর্নীতি ও মাদকের সাথে আমি জড়িত নেই ,যদি আমার কোন পুলিশ সদস্য  জড়িত হয় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না। আমরা মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি নিয়ে সবসময় কাজ করি। একই সাথে তিনি বিট পুলিশিং সম্পর্কে সকলকে ধারণা দেন, বলেন পুলিশি সেবা একেবারে প্রত্যন্ত এলাকা গুলোতেও পৌঁছে দিতে বিটে নিয়োজিত অফিসারগণ কাজ করে যাচ্ছেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ৩০/১০ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন