১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৬:৫৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বেনাপোলে মাঙ্কিপক্স আতঙ্ক, উপসর্গ নিয়ে ভারত ফেরত ব্যক্তি হাসপাতালে।

প্রকাশিত: জুন ১২, ২০২২

  • শেয়ার করুন

 

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে আব্বাস আলী (৪২) নামে ভারত ফেরত এক ব্যক্তিকে শুক্রবার (১০ জুন) যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন চেকপোস্ট স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা। এ ঘটনায় বেনাপোল চেকপোস্টে আতংক ছড়িয়ে পড়েছে।

আব্বাস আলী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ডাওড়া গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি গত ৩ জুন ভিসা নিয়ে ভারতে যান। তার (পাসপোর্ট নং- ইই-০৩৩১৪১৮)।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ জানান, শুক্রবার বিকালে আব্বাস আলী বেনাপোল হয়ে দেশে ফেরেন।

রাজু আহম্মেদ বলেন, স্ক্রিনিংয়ের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ শরীরে ফুসকুড়ি দেখে আব্বাসকে ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা পরীক্ষার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল চেকপোস্ট প্রাথমিক স্বাস্থ্য পরিচর্ষা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মহসিনা আক্তার রুম্পা বলেন, পরীক্ষা না করে কিছুই বলা যাবে না। তাকে বিশেষ ব্যবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখবেন বলে তিনি জানান।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১২/০৬/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন