১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:১৪

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোলে পৌর সেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
১৫ আগস্ট বাঙ্গালীর শোকের দিন। জাতির ইতিহাসের কলঙ্কময় একটি দিন। ১৯৭৫ সালের এদিন কাক ডাকা ভোর রাতে একদল বিপথগামী সেনার হাতে নিহত হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তার শিশু পুত্র শেখ রাসেলসহ অন্য দুই ছেলে, স্ত্রী, ছোট ভাইসহ মোট ১৮ জব্ন স্বজনদেরও হত্যা করে। সেই সময় বঙ্গবন্ধুর অন্য দুই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান।

দেশজুড়ে যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। এরই ধারাবাহিকতায় মাননীয় সংসদ সদস্য ৮৫ যশোর-১ শেখ আফিল উদ্দিনের দিক নির্দেশনায় ২৭ আগস্ট ২০২১ ইং শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ বেনাপোল পৌর শাখার উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের সবার মাঝে কালোব্যাজ ধারণ, অতপর বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায়  মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়।সর্বশেষ গরীব, অসহায় এবং দলীয় নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুলফিকার আলী মন্টু ও সঞ্চালনায় ছিলেন বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সভাপতি শার্শা  উপজেলা আওয়ামীলীগ, উপস্থিত ছিলেন, মোঃ আসাদুজ্জামান মিঠু, সভাপতি, যশোর জেলা সেচ্ছাসেবকলীগ ও সদস্য যশোর জেলা আওয়ামীলীগ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ ইব্রাহীম খলিল যুগ্ন সাধারণ সম্পাদক শার্শা উপজেলা আওয়ামীলীগ, মোঃ এনামুল হক মুকুল, ভারপ্রাপ্ত সভাপতি বেনাপোল পৌর আওয়ামীলীগ, মোঃ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক বেনাপোল পৌর আওয়ামীলীগ, মোঃ অহিদুজ্জামান অহিদ, সভাপতি শার্শা উপজেলা যুবলীগ, মোঃ সোহরার হোসেন, সাধারণ সম্পাদক শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ, মোঃ বজলুর রহমান, চেয়ারম্যান- ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদ।

আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুরে আলম সিদ্দীকি মিলন সাধারণ সম্পাদক যশোর জেলা সেচ্ছাসেবকলীগ, প্রভাষক মিকাইল হোসেনসহ অনেকেই।এছারাও উক্ত অনুষ্ঠানে  শার্শা ও বেনাপোলের আওয়ামীলীগেরর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৭/০৮/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন