১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৪৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর শাহাদাত বার্ষিকী পালন

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা, ১০ ডিসেম্বর ২০২৫ঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ বুধবার (১০-১২-২০২৫) শহিদগণের স্মৃতিস্তম্ভে কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন। এ সময় খুলনা নৌ অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা ও নৌ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সকল মস্জিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় খুলনা নৌ অঞ্চলের কর্মকর্তা ও নৌসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন