২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৬:০৫

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চালু হচ্ছে আশার আলো ঢাকা

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬

  • শেয়ার করুন

ঢাকা : বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে আজ রবিবার (৪-১-২০২৬) ঢাকার খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও প্রেসিডেন্ট বিএনএফডব্লিউএ নাদিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে ঊপস্থিত থেকে আশার আলো ঢাকার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, নৌবাহিনী ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঢাকা নৌ অঞ্চলের সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ এবং চেয়ারম্যান বিএন লেডিস ক্লাব ঢাকা, চেয়ারম্যান নৌ পরিবার কল্যাণ সংঘ ঢাকা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নির্মিতব্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’র পরিচিতি তুলে ধরা হয়। প্রধান অতিথি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আরও সহানুভূতিশীল এবং এসকল শিশুদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে আরও যত্নশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের দায়িত্বশীল সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।

‘বিশেষ শিক্ষার অধিকার’ এই মূল মন্ত্র নিয়ে নির্মিতব্য ‘আশার আলো ঢাকা’য় অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোমসহ বিভিন্ন ক্যাটাগরির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও সেবা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী শ্রেণিকক্ষ, মাল্টি ডিসিপ্লিনারি থেরাপি জোন, ইনডোর প্লে এরিয়া, হাইড্রোথেরাপি পুল, আউটডোর সেন্সরি গার্ডেন এবং বিশেষ শিশুদের নিরাপদ চলাচলের জন্য র‍্যাম্প ও লিফট সুবিধাসহ এর স্থাপত্যের প্রতিটি রেখায় বিশেষ শিশুদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘আশার আলো চট্টগ্রাম’কে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে দেশের শ্রেষ্ঠ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি বাংলাদেশের নৌবাহিনীর দায়িত্ববোধের গৌরবোজ্জ্বল স্বীকৃতি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন