১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:৫০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বিশেষ কম্বিং অপারেশন’ এ বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ আখতার উদ্দিন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫

  • শেয়ার করুন

দেশের মৎস্য সম্পদ ও জীব বৈচিত্রের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনায় নিয়োজিত রয়েছে। উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় ১০ মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল অপসারণে বাংলাদেশ নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সরকার কর্তৃক জারিকৃত ‘বিশেষ কম্বিং অপারেশন’ ৪টি ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

গত ৯ ফেব্রুয়ারি হতে বিশেষ কম্বিং অপারেশনের তৃতীয় ধাপ শুরু হয়েছে যা, আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত পরিচালিত হবে। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশেষ কম্বিং অপারেশনে খুলনা নৌ অঞ্চলের বরিশাল জেলা ও তৎসংলগ্ন এলাকা, চরমোনাই, কালাইর মোহনা, মেহেন্দীগঞ্জ, লাহারহাট, ইলিশা, উলানিয়া বাজার, বাগুরজা, লেগুনিয়া, কালিগঞ্জ, মেঘনা নদীতে নৌবাহিনী জাহাজ বানৌজা আখতার উদ্দিন ও বিভিন্ন ধরনের বোটের মাধ্যমে বিশেষ কম্বিং অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। এ সময়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। সেই সাথে অবৈধ জাল ব্যবহার বন্ধ করার লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এই অভিযানে বানৌজা আখতার উদ্দিনের বিশেষ টিম, জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন নৌ অঞ্চলে অভিযান চালিয়ে গত বুধবার প্রায় ৫ লক্ষ ৪৩ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল, মশারী জাল, চটজাল, টংজাল এবং ০৮টি বেহুন্দি ও অন্যান্য জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ২০ লক্ষ ২ হাজার। এর আগে তৃতীয় ধাপে প্রায় ৪০ লক্ষ ৪৮ হাজার ৮৫০ মিটার বিভিন্ন ধরনের জাল ও ৪১ টি বেহুন্দি জাল আটক করা হয়, যার বাজার মূল্য ৩০ কোটি ৫২ লক্ষ ৪১ হাজার ৭ শত টাকা। উক্ত অভিযানে এ পর্যন্ত সর্বমোট ৮৫ কোটি ২২ লক্ষ ৪০ হাজার ১ শত টাকা মূল্যের অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। অভিযানে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বৈধ মৎস্য আহরণ নিশ্চিত করতে জেলেদের সচেতন হওয়ার আহবান জানানো হচ্ছে।

উল্লেখ্য, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, খুলনা, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় নৌবাহিনীর ১১টি জাহাজ ও উল্লেখযোগ্য সংখ্যক বোটের মাধ্যমে জাতীয় মৎস্য সম্পদ সুরক্ষায় ‘বিশেষ কম্বিং অপারেশন’ পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন