৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:২৩

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বিদ্যুৎ এর জন্য ইন্দোনেশিয়া থেকে রামপালে এসেছে কয়লা

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : কয়লা সংকটের কারণে বন্ধ হওয়া রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ফের চালু হচ্ছে। এজন্য ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে কয়লা। রবিবার (১৩ আগষ্ট) বেলা পৌনে ১১টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়া-১২ নম্বর বয়ায় নোঙ্গর করা ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজে করে এই কয়লা আনা হয়।

এই চালানে ৩১ হাজার ৭০০ মেট্টিকটন কয়লা আনা হয়েছে জানিয়ে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘ টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য মোট ৪৯ হাজার ৭০০ মেট্টিকটন কয়লা নিয়ে গত ২৪ জুলাই ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজ। এরপর গত ৫ আগষ্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে সেখানে ১৮ হাজার মেট্রিকটন কয়লা খালাস করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া শুরু হয়। বাকি ৩১ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে জাহাজটি রবিবার (১৩ আগষ্ট) মোংলা বন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে ছোট লাইটারে করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার প্রক্রিয়া চলছে এই জ্বালানি কয়লা।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের উপ মহা ব্যবস্থাপক আনোয়ার উল আজিম বলেন, ‘রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কাঙ্ক্ষিত জ্বালানি কয়লা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা খালাস করে বিদ্যুৎকেন্দ্রে আনার প্রক্রিয়া চলছে। এর আগে গত ৫ আগষ্ট চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ১৮ হাজার মেট্রিকটন কয়লার পুরোটাই রবিবার (১৩ আগষ্ট) বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাছে। তবে সম্পূর্ণ কয়লা কেন্দ্রে এসে পৌঁছালে তার দু’ একদিনের মধ্যেই ফের বিদ্যুৎ উৎপাদনে যাবে রামপাল’।

১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় গত বছরের ২৩ ডিসেম্বর।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন