৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১১:০২

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বারাকপুরে অসহায় নারীদের বিনামূল্যে চাল দিলো যৌথ বাহিনী

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

  • শেয়ার করুন

দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়নে ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক পুষ্পেন্দু দাশ, ট্যাগ অফিসার সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি, ইউনিয়নের ৫, ৭ ও ৮ নাম্বার ওয়ার্ডের সদস্যগণ এবং গ্রাম পুলিশবৃন্দ।

Vulnerable women benefit (ভিডব্লিউবি) কার্ড কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বারাকপুর ইউনিয়নের ৪৩৩ জন উপকারভোগী নারী প্রতিমাসে সেলাই করা বস্তায় ৩০ কেজি করে চাল বিনামূল্যে পাবেন। আগামী দুই বছর পর্যন্ত একটানা এ সুবিধা ভোগ করবেন তারা।

দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর উপস্থিতির কারণে শান্তিপূর্ণ পরিবেশে উক্ত চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা যৌথ বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, ‘দুঃস্থ ও অসহায় নারীদের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী অতিদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ও বিদ্যালয়গামী নারীরা এ সুবিধার আওতায় আছেন।

প্রাথমিক বাছাই শেষে অনুমোদিত তালিকার ভিত্তিতে কার্ড সরবরাহ করা হয়েছে। এজন্য প্রত্যেক নারীকে ২২০ টাকা করে ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হয়েছে। দুই বছর শেষে ওই সব নারী এ টাকা লাভসহ ফেরত পাবেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন