৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৩:১২

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বাতিঘরের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : মানব কলাণমূলক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’ প্রতিবছরের ন্যায় এবারো নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
‘কর্মের মাঝে শান্তি’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা আড়াইটায় নগরীর নার্গিস মেমোরিয়াল ক্লিনিকের আনডারগ্রাউন্ডে অবস্থিত সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি) স্কুল’ এ শিশুদের মাঝে এই নতুন কাপড় বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান পরিচালক ফাহিম সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাতিঘরের সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, এড. জাকির উদ্দীন আহমেদ, ইন্জিনিয়ার মাহবুবুর রহমান শামিম, নুরুন্নাহার হীরা, আফরোজা কালাম রীতা, শাম্মী তালুকদার মৃনাল বিশ্বাস, শেখ তাসলিমা আলম জ্যোতি ও বাতিঘরের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রমুখ। ঈদ উপহার পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা ক্ষণিকের জন্য যেন আনন্দ-উল্লাসে মেতে অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল।
এছাড়াও বাতিঘরের সৌজন্যে নগরীতে দরিদ্র পীড়িত মানুষের মাঝে রমযান মাসে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, প্রতি বছরই বাতিঘর নগরীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারে আজ ২৬ রোযায় নগরীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি) স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার স্বরূপ নতুন কাপড় বিতরণ করেছে। এমন একটা অনুষ্ঠানে না আসলে উপলব্ধিই করতে পারতাম না যে, সমাজের এই সুবিধা বঞ্চিত শিশুরা সামান্য একটু সহানুভুতিমাখা মিষ্টি সুরের আদরের কাঙাল। খুবই সহজে ও সামান্যতেই ওরা সবাইকে আপন করে নিতে পারে, যা সমাজের উচ্চস্তরের মানুষের মাঝে আজ বড্ড অভাব। এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখে তা সমাজের উন্নয়নে ব্যবহার করা যেতে পারে। তাই মাঝে-মাঝে এদের সাথে কিছুটা সময় কাটানো উচিত সবার। আর সামাজিক সংগঠন ‘বাতিঘর’ মেলবন্ধনের মাধমে এ কাজকে সহজতর করে দিয়েছে। অর্থ সম্পদই যে জীবনের সবকিছু নয় তা এখানে আসলেই বোঝা যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন