১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৩৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বনানী কবরস্থানে চিরঘুমে কবরী

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১

  • শেয়ার করুন

শনিবার জোহরের নামাজ বাদে সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরীকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তার ছেলে শাকের চিশতি এই তথ্য জানান। এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে বনানী কবরস্থান মসজিদ প্রাঙ্গণে অভিনেত্রীকে রাষ্ট্রীয় উদ্যোগে গার্ড অব অনার দেয়া হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কলকাতায় গিয়ে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কবরী। সেখানে তিনি বিভিন্ন সভা-সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এসব বিবেচনায় তাকে গার্ড অব অনার দেয় সরকার।

এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় কবরীর মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এফডিসিতে নেয়া সম্ভব হয়নি বলে জানান তার ছেলে শাকের চিশতি। শুধু তার গুলশান ২-এর বাড়িতে কিছুক্ষণের জন্য নেয়া হয়েছিল। সেখান থেকে নেয়া হয় বনানী কবরস্থানে।

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রী, পরিচালক ও রাজনীতিক কবরী। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। সেদিন রাতেই তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

৭ এপ্রিল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। কিন্তু কুর্মিটোলা হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি না থাকায় ৮ এপ্রিল দুপুরে কবরীকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আরও খারাপ হলে তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়। শুক্রবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন