২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:৫০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ফুলতলায় মা ও শিশুদের কেয়ার সেন্টারের উদ্বোধন করলেন লবি

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য ও খুলনা-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, মা ও শিশুদের স্বাস্থ্য সেবা গ্রামাঞ্চলে পৌছিয়ে দেওয়ার জন্য আধুনিক হাসপাতাল প্রয়োজন। এলাকায় লোকসংখ্যা বেশি হওয়ায় সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান পর্যাপ্ত সেবা দিতে পারে না। দরিদ্র পরিবারের মা ও শিশুরা এ সব সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মা ও শিশুরা সহজে সেবা গ্রহণ করতে পারে সেজন্য ফুলতলায় মোহাম্মদ আলি আসগার লবি হেলফ কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে প্রতিদিন রোগীরা বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবে।

রোববার বিকালে ফুলতলার জামিরা সড়কে মোহাম্মদ আলি আসগার লবি হেলফ কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা ওয়াহিদ হালিম ইমরানের সভাপতিত্বে এবং আঃ রউফ গাজীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার, এনামুল হোসেন পারভেজ ভুঁইয়া, মশিউর রহমান বিপ্লব, মোল্যা মনিরুল ইসলাম, মোঃ আতাউর রহমান, অনুপম মিত্র, কৃষকদল নেতা এস এম কামরান হোসেন, কৃষকদল সভাপতি মোঃ ইব্রাহীম সরদার, শ্রমিকদল নেতা মোঃ বকুল ভুইয়া, মহিলা দলের সভাপতি মিতা পারভীন, সাধারণ সম্পাদক ইয়াসমিন ভুইয়া, মাহাবুব আলম দীপক, মোঃ আলমগীর হোসেন, মোঃ জাহিদ খান, আফতাব আহমেদ বিদ্যুৎ, আইরিন বেগম প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন