২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:৫০

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

জাড়িয়া কৃষক মাঠে ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটের জাড়িয়া কৃষক মাঠে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ উন্নত পানি ব্যবস্থাপনার মাধ্যমে বোরো-২০২৩-২৪ মওসুমে উচ্চফলনশীল ব্রি-ধান-৬৭ ও ব্রি-ধান-৮৯জাত প্রদর্শনীর ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া কৃষক মাঠে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পার্টনার প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফকিরহাট এর সহযোগীতায় এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট এর উপ-পরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার। গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় ব্রি এসএসএ এবং প্রধান ড, মোঃ জাহিদুল ইসলাম এর সভাপেিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সিনিয়র সাইন্টিফিক অফিসার কৃষিবিদ ড,প্রিয়লাল চন্দ্র পাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার। সিনিয়র সাইন্টিফিক অফিসার কৃষিবিদ মোছাঃ সেতারা ইয়াসমীন এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, ইউপি সদস্য সুমন মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা (ডিপ্লমা কৃষিবিদ) প্রজীত মন্ডল, রিকাবুল ইসলাম, কৃষক ইষারাৎ আলী ও আউব আলী প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন