১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:৫৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

প্রেমিকের সঙ্গে অভিমান করে খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের মেয়ের আত্মহত্যা

প্রকাশিত: মার্চ ৪, ২০২২

  • শেয়ার করুন

রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের বাসায় প্রেমিকের সঙ্গে অভিমান করে মোছা. জান্নাতুল নওরিন এশা (২২) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের মেয়ে।

বৃহস্পতিবার (৩ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৪ মার্চ) ভোর ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত এশার ফুফাতো ভাই রুশো জানিয়েছেন, এশা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। গুলশান শাহজাদপুর সুবাস্তু টাওয়ারে সৎমা সানজিদা নাহারের সঙ্গে থাকতেন। প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের দুইজনের ঝগড়া হয়। রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে তিনি নিজের রুমে ঘুমাতে যান। ভোরে এশার মা তাকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু তিনি দরজা খুলছিলেন না। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখতে পায় এশা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন। এ সময় তার দুই হাত ধারাল ব্লেড দিয়ে কাটা ছিল। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এশা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। গ্রামের বাড়ি খুলনা জেলার সোনাডাঙ্গা থানার দক্ষিণ সরণি রোড আবাসিক এলাকায়। বর্তমানে গুলশানের সুবাস্তু টাওয়ারের ৯/ সি/২ নম্বর ফ্ল্যাটে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন