৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:৪৯

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

পাইকগাছায় ১ কেজি গাঁজাসহ অমর সাধু নামে এক মাদক বিক্রেতা আটক!

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ অমর সাধু (৬৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। থানার নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সোমবার দুপুর ১ টায় উপজেলার কপিলমুনি বাজারের কসমেটিকস্ পট্টি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানে কপিলমুনি ফাঁড়ি পুলিশ বাজারের ফল পট্টিতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা ওসি নির্দেশে ফাঁড়ি ইনচার্জ ইনস্পেক্টর সঞ্জয় দাশ স্থানীয় কসমেটিক ব্যবসায়ী অমর সাধু’র দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় বিক্রির জন্য চেয়ারের নিচে রাখা পৃথক দুটি পলিথিন প্যাকেটে ১ কেজি গাঁজাসহ অমর সাধুকে আটক করা হয়।

সে ইতোপূর্বে অনেকবার র‌্যাব ও পুলিশের কাছে গাঁজা-ইয়াবাসহ আটক হয়েছে বলে স্থানীয়রা জানান। কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ বলেন, অমর সাধু একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘ দিন ধরে কসমেটিকস্ ব্যবসার অন্তরালে মাদকের কারবার করে আসছিল।
থানা ওসি এজাজ শফি জানান, এ ব্যাপারে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সংস্করণীর ১৯(ক) ধরায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার নাং ৭, তারিখ ০৭/০৯/২০। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন