১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৩২

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

পাইকগাছায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ রজব আলী গাজী (৬০) নামে এক বৃদ্ধের গলায় রশি অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। পরিবারের দাবি ঋণের দায়ে আত্মহত্যা করেছে। অপরদিকে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে ধারণা করছে এলাকাবাসী। থানা পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ মৃতদেহটিট সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছার গুচ্ছ গ্রামের কাঁঠাল গাছ থেকে উদ্ধার করে।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান জানান, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার গুচ্ছ গ্রামের কাঁঠাল গাছে রজব আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী ও পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

থানার ওসি রফিকুল ইসলাম জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর সেটি নিশ্চিত হওয়া যাবে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন