২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:০৫

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

পাইকগাছায় বাঁধ ভেঙ্গে ৩টি গ্রাম প্লাবিত মাছ ও আমন ধানের বীজতলা সহ ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি

প্রকাশিত: আগস্ট ৭, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ,পাইকগাছাঃ পাইকগাছার দেলুটি ইউনিয়নের চক্রিবক্রি বদ্ধ জলমহলের বাঁধ ভেঙ্গে ৩টি গ্রাম প্লাবিত হয়ে ধানের বীজতলা সহ ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি। স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করে প্লাবিত এলাকা বাঁধ রক্ষার চেষ্টা করা হয়েছে।

উপজেলার দ্বীপ বেষ্টিত ৪নং দেলুটি ইউনিয়ন গত ঘুর্ণিঝড় আম্পানে শিবসা নদীর গেওয়াবুনিয়া ও কালিনগরের ওয়াপদার বাঁধ ভেঙ্গে ব্যাপক এলাকা প্লাবিত হয়। যার ক্ষয়-ক্ষতির রেশ কাটিয়ে উঠতে না উঠতেই বুধবার দুপুরে জোয়ারের পানির চাপে চক্রিবক্রি বদ্ধ জলমহলের ক্ষতিগ্রস্থ বাঁধ ভেঙ্গে গেওয়াবুনিয়া, পারমধুখালী ও চক্রিবক্রির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

যাতে আমন ধানের বীজতলা, মৎস্য ঘের, ফসলের ক্ষেত প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ঘর-বাড়ি। পানি বন্ধি হয়ে পড়েছে শতশত পরিবার। স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, খুলনার জনৈক আনাম চক্রিবক্রির ৩৭ একর জলমহলটিতে মাছ চাষ করে আসছে। অথচ খালের উত্তর ও দক্ষিণপাশে দুটি বাঁধ মেরামত না করায় বাঁধটি ঝুকিপূর্ণ হয়ে পড়ে। ফলে জোয়ারের পানির চাপে উত্তরপাশের বাঁধ ভেঙ্গে ৩টি গ্রাম প্লাবিত হয়।

শুক্রবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামত করলেও বাঁধটি ঝুকির মধ্যে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, জলমহলটির ইজারা বাতিল করা হয়েছে। ভাঙ্গন কবলিত এলাকার রিপোর্ট প্রদানের জন্য কানুনগোকে পাঠানো হয়েছে। টেকসই বাঁধ মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন