৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:৪৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

পাইকগাছায় জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়ী আটক!

প্রকাশিত: জুলাই ৩, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: খুলনার পাইকগাছায় জুয়া খেলা অবস্থায় পুলিশ ৬ জুয়াড়ীকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার গড়ইখালীর ফকিরাবাদ গ্রামে মনি শেখের বাড়ীতে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইনবাড়িয়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এস,আই প্রকাশ চন্দ্র সরকার ঘটনাস্থলে অভিযান চালিয়ে ফকিরাবাদ গ্রামের জব্বার শেখের ছেলে মনি শেখ, মৃত আখিল সরদারের ছেলে সাত্তার সরদার, মৃত আমজেদ সানার ছেলে হান্নান সানা, মিজানুর সরদারের ছেলে আসাদুল সরদার, মোজাফফার সানার ছেলে মফিজুল সানা ও বারিক গাইনের ছেলে সাফায়েত গাইনকে আটক করে। এ সময় ইসহাক মোড়লের ছেলে খানজু মোড়ল, আমজেদ সানার ছেলে মামুন সানা, মান্দার সরদারের ছেলে শহিদুল সরদার পালিয়ে যায় বলে ধৃতরা পুলিশকে জানিয়েছে।

ওসি এজাজ শফী জানান, জুয়াড়ীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে টাকা, তাস সহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন