২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:৫৬

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

পাইকগাছায় চিংড়ি চাষী সমিতির ত্রিবার্ষিক কমিটি গঠন; মোস্তফা সভাপতি, রিপন সম্পাদক!

প্রকাশিত: জুন ১১, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় চিংড়ি চাষী সমিতির ৭১ সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কার্যকরি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সমিতির অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মোস্তফা কামাল জাহাঙ্গীরকে সভাপতি ও গোলাম কিবরিয়া রিপনকে সম্পাদক করে এ কমিটি গঠণ করা হয়। অন্যান্যরা হলেন, সহ-সভাপতি দাউদ শরীফ, সাংগঠনিক সম্পাদক জিএম ইকরামুল ইসলাম, কোষাধ্যক্ষ ইসতিয়ার রহমান শুভ। উপদেষ্টারা হলেন, উপজেল আ’লীগ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, রাড়ূলী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কওছার জোয়াদার, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামান তুহিন ও এসএম আবু জাফর সিদ্দিকী রাজু। গোলাম কিবরিয়া রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মোস্তফা কামাল জাহাঙ্গীর, আব্দুল মজিদ সানা, জিএম ইকরামুল ইসলাম, জিএম মিজানুর রহমান, এসএম আলাউদ্দীন সোহাগ, এসএম বাবুল আক্তার, দাউদ শরীফ ও মোবারেক সরদার। প্রকৃত চিংড়ি চাষী ছাড়া কাউকে এ কমিটিতে রাখা হয়নি বা ভবিষ্যতে রাখা হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়।

নব নির্বাচিত কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান, শুধু মাত্র চিংড়ী চাষীদের নিয়ে কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন