১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:৩৩

শিরোনাম
রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

পাইকগাছায় উপজেলা চেয়ারম্যানের মৃত্যুর পর উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে!

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুর পর উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকে মাঠে ময়দানে শুরু করেছেন গণসংযোগ। কেউ কেউ চেয়ে আছে উপর মহলের দিকে। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা। গত ৩১ মার্চ ২০১৯ তারিখে উপজেলা পরিষদ নির্বাচনে গাজী মোহাম্মদ আলী আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।

এ নির্বাচনে একই দলের ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে ১৭ জুলাই ২০২০ তারিখে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী করোনা উপসর্গ নিয়ে মারা গেলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এরপরই শুরু হয় সম্ভাব্য প্রার্থী ও উপ-নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে জল্পনা-কল্পনা। আগামী উপ-নির্বাচনে ক্ষমতাসীন দলের কে হচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী বা কারা কারা নির্বাচনে অংশ গ্রহণ করবেন? ইতোমধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক মোঃ রশীদুজ্জামান মোড়ল, আ’লীগের জেলা সদস্য ও সাবেক সংসদ পুত্র আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. শেখ আবুল কালাম আজাদ ও শেখ ফরহাদ হোসেন তুষার।

অনেকেই ইতোমধ্যে উপ-নির্বাচন নিয়ে শুরু করেছেন গণসংযোগ। কেউ কেউ বিভিন্ন মতবিনিময় সভা ও সামাজিক অনুষ্ঠানে প্রার্থী হওয়ার ইশারা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। যারা পদ-পদবীধারী তাদের অনেকেই পদ হারানোর ভয়ে প্রকাশ্য প্রার্থী ঘোষণা না দিলেও চেয়ে আছে উপর মহলের দিকে। অনেকে বলছেন, দলীয় প্রতীক পেলে নির্বাচন করবেন তারা। আবার কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন করবেন বলে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন