১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৪:৩৪

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

পাইকগাছার হরিঢালীতে ১নং বিট পুলিশিং এর সভায় ওসি এজাজ শফি। অপরাধ কঠোর হস্তে দমন করা হবে

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে ১নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হরিঢালী বিট পুলিশিং কার্যালয় (পরিষদ চত্বরে) সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি। বিট পুলিশিং অফিসার ও হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মনিরুজ্জামান হাজরার সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ওসি তদন্ত আশরাফুল আলম।

সকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় বিট পুলিশিং এর সুফল ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড যেমন মাদক নির্মূল, বাল্য বিবাহ, চুরি ডাকাতি সহ সার্বিক অপরাধ প্রবনতার বিষয়ে বক্তব্য রাখেন, প্রধান অতিথি।

এ সময় বক্তব্য রাখেন, ১নং হরিঢালী ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ বেনজির আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক রাজিব গোলদার, ইউপি সদস্য হাবিবুর রহমান হবি।
সভায় ইউনিয়নের সকল মসজিদের ইমামগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রতিনিধি, ইউপি সদস্যবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন