১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:২৯

শিরোনাম
রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

পাইকগাছার দেলুটির বানভাসি মানুষের ত্রান সহায়তা পৌঁছে দিলেন ইউএনও

প্রকাশিত: আগস্ট ২২, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছা উপজেলার দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি শনিবার বিকালে খাদ্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করেন।

জানাযায়, গত বুধবার থেকে অতি বর্ষন ও আমাবস্যা জোয়ারের পানির প্রচন্ড চাপে দেলুটি ইউপির ২০ নং ও ২০/১ নং পোল্ডারের চকরিবকরি বদ্ধ জলমহালের প্রতিরক্ষা বাঁধ ভেঙে তিনটি গ্রাম (গেউয়াবুনিয়া, চকরিবকরি, পারমধুখালী) প্লাবিত হয়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় ২০০ শত পরিবার পানিতে তলিয়ে যায়। এ অবস্থায় মানবেতর জীবনযাপন করতে থাকে পরিবারগুলো। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী খাদ্য সামগ্রী নিয়ে ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত মানুষকে প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্য সামগ্রী বিতারণ করেন।
এ সময় ভাঙন কবলিত স্থান পরিদর্শন করে দ্রুত বাঁধ নির্মানের আশ্বাস প্রদান করেন নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দীকি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন