২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:২৬

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

পঞ্চগড়ের করোতোয়া নদীতে নৌকাডুবি, নারী-শিশুসহ ২৫ জনের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২

  • শেয়ার করুন

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকেই। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহালয়া উপলক্ষে করতোয়া নদী পার হয়ে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল শতাধিক পুণ্যার্থী। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় উপস্থিত জনগণসহ প্রশাসনের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে ২৫ জনের মরদেহ উদ্ধার করে। মরদেহের মধ্যে আটজন শিশু, ১২ জন নারী ও ৫ জনপুরুষ রয়েছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী ২৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মরদেহগুলো বোদা উপজেলার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর শত শত মানুষ সেখানে জড়ো হচ্ছেন। এ মরদেহগুলোর মধ্যে কোনো আত্মীয়-স্বজন আছে কিনা তা খুঁজছেন তারা।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, একই নৌকায় ৭০ থেকে ৮০ জন উঠেছিল। এরপরই নৌকাটি ডুবে যায়। শনিবার রাতে বৃষ্টি হওয়ায় নদীতে পানিও বেশি ছিল।

বোদা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার জানান, করতোয়া নদীতে নৌকা ডুবে ২৫ জন মারা গেছে। মরদেহ আরও পাওয়া যেতে পারে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন