২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:০৫

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

নৌবাহিনী কর্তৃক পাইকগাছায় বন্যা দূর্গতদের মাঝে চিকিৎসা ও ত্রাণ বিতরণ অব্যাহত

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
দেশের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা চলছে। লাখ লাখ মানুষ বন্যার কারণে পানি বন্দি হয়ে পরেছে। সরকারি-বেসরকারি, স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন এসব জেলায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এবং বানভাসিদের মাঝে স্বাধ্যমতো প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদান করছেন। দেশবাসির দৃষ্টি যখন ফেনী, কুমিল্লা, লক্ষীপুর, নোয়াখালিসহ সকল অন্যান্য জেলায়, এমন পরিস্থিতিতে খুলনার পাইকগাছা উপজেলায় নদীর বাঁধ ভেঙ্গে ১৩টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।

যেখানে বাংলাদেশ নৌবাহিনী বন্যায় দূর্গতদের মাঝে জরুরী চিকিৎসা প্রদান ও ত্রান সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ অসংখ্য পানি বন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার জন্য কমান্ডার খুলনা নৌ অঞ্চল হতে প্রেরিত নৌবাহিনীর সহায়তাকারী দল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা থাকবেন।


পাইকগাছায় বন্যার্তদের উদ্ধারকার্য, শুষ্ক ও রান্না করা খাবার বিতরণ এবং জরুরী চিকিৎসা সাহায্য প্রদান এসকল কাজে বাংলাদেশ নৌবাহিনীর সাথে কেউ জরুরী উদ্ধার সহায়তা প্রদান করতে চাইলে নিম্মোক্ত নাম্বার সমূহে যোগাযোগ করার জন্য বলা হলো: কন্টিনজেন্ট কমান্ডার- লেফটেন্যান্ট মাহফুজুর রহমান ফরহাদ ০১৭৬৯৭৬৩৩৭৫ ও খুলনা কেন্দ্রস্থ অপস্ রুম অফিসার ০১৭৬৯৭৮১১১১।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন