৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৯:৩১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

নৌবাহিনীর অভিযানে বাংলাদেশের জলসীমা থেকে দুটি বিদেশি ফিশিং ট্রলার আটক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:

বঙ্গোপসাগরের গভীরে বাংলাদেশের জলসীমায় অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনী বিদেশি পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার আটক করেছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ আখতার উদ্দিন নিয়মিত টহল চলাকালীন এ ফিশিং ট্রলার দুটি আটক করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আখতার উদ্দিন ‘অপারেশন নির্মূল’ এর আওতায় গত ১৪ অক্টোবর হতে বঙ্গোপসাগরের নিয়োজিত রয়েছে। নিয়মিত প্যাট্রোলিং চলাকালে জাহাজটির রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি লক্ষ্য করে ট্রলার দুটির তথ্যাদি বিশ্লেষণ করে বিদেশি পতাকাবাহী ট্রলার হিসেবে সনাক্ত করে। এ সময় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনী তাদের ধাওয়া করে ফিশিং ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরেই আটক করে। ট্রলার দুটিতে মোট ৩১ জন বিদেশি নাগরিক ছিল। পরবর্তীতে ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের জলসীমায় যে কোনো ধরনের বিদেশি অনুপ্রবেশ ও অবৈধ কর্মকান্ড ঠেকাতে শহীদ আখতার উদ্দিনসহ নৌবাহিনীর ১৩ টি জাহাজ সমুদ্রে, ১০ টি জাহাজ নদী এলাকায় ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটসমূহ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে নজরদারি চালিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ এবং জলসীমার সুরক্ষায় নৌবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন