২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:২২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

নৌবাহিনীর হাতে দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা : খুলনার দিঘলিয়া উপজেলা থেকে আধাকেজি গাঁজাসহ একজনকে আটক করেছে নৌবাহিনী। আটক মোঃ আনোয়ারুল (৩৬) দীর্ঘদিন ধরে এলাকায় মাদব ব্যবসা চালিয়ে আসছে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে দিঘলিয়া উপজেলার মমিনপুরের কামারগাতি এলাকায় অভিযান চালায়। চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ারুল (৩৬) কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উল্লেখ্য, উক্ত ব্যক্তি অত্র এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মালামালসহ আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন