৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:১৯

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

নৌকাকে হারিয়ে তৃতীয় লিঙ্গের ঋতু ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১

  • শেয়ার করুন

ঝিনাইদহের কালীগঞ্জে নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে দেশে এই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু।

গতকাল তৃতীয় ধাপের নির্বাচনে ত্রিলোচনপুর ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি পেয়েছেন ৯ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সরকারি ভাবে এখনো ফলাফল হাতে পাইনি। হাতে পেলে আমরা ঘোষণা দিব। দেশে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত নজরুল ইসলাম ঋতু জানান, এ জয় একার নয়। আমার ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর।

আমি ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে ঋণী। যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের সেবা করে ঋণ পরিশোধ করতে চান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন