১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,ভোর ৫:০৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

‘নির্বাচনে কারচুপি’র অজুহাতে মিয়ানমার সেনাবাহিনীর অভ্যুত্থান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২১

  • শেয়ার করুন

মিয়ানমারের ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তারের পর দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। গত নভেম্বরের নির্বাচনে এনএলডি জালিয়াতি করে ক্ষমতায় এসেছে বলে আগে থেকেই অভিযোগ করছিল দেশটির সেনাবাহিনী। অবশেষে তারা সামরিক অভ্যুত্থানের ঘোষণা দিলো।

আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে সেনাবাহিনী দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

সর্বশেষ নির্বাচনে মিয়ানমারের বিভিন্ন জেলার ভোটের তালিকায় নকল নাম থাকাসহ বেশকিছু অভিযোগ আনে দেশটির সেনাবাহিনী। এ নিয়ে অভিযোগ জানালেও নির্বাচন কমিশন তাতে যথাযথভাবে সাড়া দেয়নি। তবে, নির্বাচনে যে পরিমাণ অনিয়ম হয়েছে, তা ভোটের ফল পরিবর্তন করতে যথেষ্ট কি না, এ বিষয়ে সেনাবাহিনী কিছু বলেনি।

মিয়ানমারের সংবিধান অনুযায়ী, ‘ইউনিয়নের বিভেদ ঘটায়, জাতীয় সংহতির বিভেদ ঘটায় ও সার্বভৌম ক্ষমতা কমিয়ে আনে, এমন গুরুতর পরিস্থিতিতে দেশটির সেনাপ্রধান ক্ষমতা নিতে পারবেন। তবে, শুধুমাত্র জরুরি অবস্থা চলাকালীন তিনি ক্ষমতা নিতে পারবেন এবং সেই জরুরি অবস্থা শুধুমাত্র বেসামরিক প্রেসিডেন্ট ঘোষণা করতে পারবেন।’

গত সপ্তাহে সেনাপ্রধান মিন অং হ্লাইং সেনা কর্মকর্তাদের বলেছিলেন, সংবিধান হলো “মাদার ল’ ফর অল ল’স”। কিন্তু, সেটা যদি মেনে চলা না হয়, তাহলে তা বাতিল করা প্রয়োজন। মিয়ানমারে পূর্বে ঘটা এ ধরনের ঘটনার উদাহরণও তিনি তুলে ধরেন।

২০১১ সালে মিয়ানমারে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার উত্তরণ ঘটে। এর আগে প্রায় অর্ধশতক দেশটিতে ক্ষমতায় ছিল সেনাবাহিনী। ২০১২ সালের নির্বাচনে সু চির দল এনএলডি বিরোধী দল হলেও ২০১৫ সালের নির্বাচনে জয় লাভ করে তারা সরকারে আসে। সর্বশেষ ২০২০ সালের নভেম্বরের নির্বাচনের জয় লাভ করে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন সু চি।

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে শান্তিতে নোবেলজয়ী সু চির ভাবমূর্তিতে অনেক নেতিবাচক প্রভাব পড়েছে বলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন