১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৫১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

নাটোরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২

  • শেয়ার করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টা পাল্টি হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিংড়া উপজেলার বামিহাল গ্রামের ইউপি সদস্য ফরিদ উদ্দিন ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাত ৯টার দিকে আফতাবের নেতৃত্বে ফরিদ মেম্বারের লোকজনের বাড়ি ঘরে হামলা চালিয়ে ৩ জনকে আহত করে। খবর পেয়ে ফরিদ মেম্বারের সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে আফতাব ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করে।

আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক আফতাবকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি মিজানুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন