৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:২৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

দেশে একদিনে করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮৫৬

প্রকাশিত: জুন ১৩, ২০২০

  • শেয়ার করুন

দেশে করোনাভাইরাসে শুক্রবার (১২ জুন) থেকে শনিবার (১৩ জুন) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ৮৫৬ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪৪ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ১৩, সিলেটের ২ রাজশাহী ৪, খুলনা ১, রংপুর ১ এবং বরিশাল ৩ জন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৬ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন। ৪৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। হাসপাতালে মারা গেছেন ২৭ জন এবং বাসায় মারা গেছেন ১৪জন। এছাড়া মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ৩ জন এ নিয়ে মোট প্রাণহানি হলো ১১৩৯ জনের।

আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৮৪ হাজার ৩৭৯।

ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৫৯টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১৪ হাজার ৩৫ টি নমুনা সংগ্রহ হয়েছে। আগের কিছু নমুনা নিয়ে মোট ১৬ হাজার ৬৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১৭ হাজার ৮২৭ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৪৯৬ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১৪ হাজার ৫৬৯ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৬৮ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৫ হাজার ২২৯ জন। বর্তমানে মোট আইসোলেশন আছেন ৯ হাজার ৩৪০ জন।

নমুনা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন