৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৫২

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেলো ইলিশের প্রথম চালান।

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার প্রথম দিনে বেনাপোল বন্দর দিয়ে দুটি ট্রাকে ১৬ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে।
ইলিশ রপ্তানি কারক মাহিমা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান। আমদানি কারক ভারতের এস আর ইন্টারন্যাশনাল । পণ্য চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করেন জিইও (এঊঙ) নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান । এছাড়া প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার। দুই দেশেই শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি করা হয়। এ ইলিশ ভারতে রপ্তানির জন্য বাংলাদেশি ৪৯ টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছেন।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন অফিসের পরিদর্শক মাহাবুব জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজা উপলক্ষে সরকার গত ৪ সেপ্টম্বর বাংলাদেশের ৪৯ জন রপ্তানি কারককে প্রত্যেককে ৫০ টন করে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। আজ প্রথম চালানে মাহিমা এন্টারপ্রাইজ নামে এক রপ্তানিকারক ১৬ টন ইলিশ ভারতে পাঠালো।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে দূর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন হয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশের সব চালান পাঠানোর নির্দেশনা রয়েছে। কাস্টমস হাউসের পক্ষ থেকে দ্রুত সম্ভব কার্যক্রম শেষ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আগামীকাল ও বেনাপোল বন্দর দিয়ে ইলিশ মাছ রপ্তানি হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন