৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:৩২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

দিঘলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২

  • শেয়ার করুন

খুলনার দিঘলিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে মো. আসাবুর শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে পারিবারিক পূর্ববিরোধের জের ধরে নূর ইসলামের নাতনি সোহাগিকে (৬) মারধরের ঘটনায় ইখতিয়ার শেখের ছেলে মো. আসাবুর শেখকে (৪০) দেশীয় ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তার নিকটাত্মীয়রা।

পরে আশ-পাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহাজালাল শেখ ও কালাম শেখ নামে দুজন আহত হয়েছেন।

আহতদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রিপন কুমার সরকার বলেন, পারিবারিক কলহের জের ধরে নিকটাত্বীয়দের মধ্য মারধরের ঘটনা ঘটে। এতে আসাবুর শেখ গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দিঘলিয়ার হাজীগ্রামের মো. টুটুল শেখ, জুয়েল শেখ, নূর ইসলামসহ চারজনকে জিজ্ঞাসাবাদের থানায় নিয়ে আসা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন