৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৯:২৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

দিঘলিয়ায় আরাফাত রহমান কোকো হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪

  • শেয়ার করুন

দিঘলিয়ার হাজী গ্রাম মোল্লা পাড়ায় আরাফাত রহমান কোকো ১৬ দলীয় উন্মুক্ত হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দিঘলিয়া থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোল্লা মনিরুজ্জামান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু ও উদ্ভোধন করেন সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শেখ আসাদুজ্জামান, সেনহাটি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শেখ মোসলেম উদ্দীন, খুলনা জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সাজ্জাদ বাবলা, দিঘলিয়া থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক খন্দকার ফারুক হোসেন, দিঘলিয়া থানা যুবদলের আহবায়ক কুদরতে এলাহী স্পিকার, খুলনা জেলা যুব দলের সাবেক প্রচার সম্পাদক মোল্লা মাহমুদুল হাসান মিঠু।
হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় হাজীগ্রাম সরদার পাড়া এবং দিঘলিয়া ইউনিয়নের ব্রহ্মগতি গ্রাম রানার্স আপ হয়।
খেলায় রেফারি করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হান্নান মোল্লা ও ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সান্টু সরদার। এছাড়া খেলা পরিচালনায় থাকেন মোঃ জাকির, হুমায়ুন মোল্লা, ইমান মোল্লা, শান্ত মোল্লা, মিদুল মোল্লা।

খুলনা জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ হাসিবুর রহমান সাদ্দামের সার্বিক তত্ত্ববধায়নে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো হাডুডু টুর্নামেন্টের আহবায়ক এম এম আসাদুজ্জামান, দিঘলিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেক মেহেদী ও আতিকুজ্জামান অপুসহ আরো অনেকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন