২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:২১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশের

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২

  • শেয়ার করুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের নতুন ইতিহাস গড়েছে সাবিনা-কৃষ্ণারা। স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
নারী সাফ চ্যাম্পিয়নশিপ/প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে বাংলাদেশ
একে তো নিজেদের মাঠ, তার ওপর অতিরিক্ত বৃষ্টিতে পুরো মাঠই কর্দমাক্ত হওয়ায় ভালোই ভুগতে হয়েছে বাংলাদেশকে। যে জন্য স্বাভাবিক খেলা খেলতে কষ্ট হয়েছে। তারপরও দুর্দান্ত খেলে শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করে মাঠ ছেড়েছে দেশের নারী দল।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টায় নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হওয়া ফাইনালের ম্যাচের শুরু থেকে বাংলাদেশ আক্রমণে। ম্যাচঘড়ির ১ মিনিটে মারিয়া মান্দার দূরপাল্লার শট গোলকিপার শুয়ে পড়ে তালুবন্দি করেন।

১০ মিনিটে চোট পেয়ে সিরাত জাহান স্বপ্না উঠে যান। তার জায়গায় শামসুন্নাহার জুনিয়র মাঠে নামেন। চার মিনিট পর বাংলাদেশ এগিয়ে যায়। ডান প্রান্তে মনিকা চাকমার ক্রসে শামসুন্নার জুনিয়রের দারুণ প্লেসিং জড়িয়ে যায় জালে। এতে গ্যালারিতে থাকা দর্শকরা স্তব্ধ হয়ে যান।

এরপর অবশ্য খেলায় প্রাধান্য বিস্তার করেছে নেপাল। একটু পরপরই আক্রমণে আসছিল তারা। এর মাঝে সবচেয়ে বড় বিপদ হতে পারতো ৩৭তম মিনিটে। যে যাত্রায় জটলা থেকে গোল প্রায় পেয়েই গিয়েছিল স্বাগতিকরা।

প্রথমে সাইড বার, এরপর গোল লাইন থেকে বল ক্লিয়ার না হলে ম্যাচে সমতায় ফিরতো নেপাল। খেলার ধারার বিপরীতে ম্যাচের ৪১তম মিনিটে ফের আনন্দে ভাসে বাংলাদেশ। এবার নেপালের ভুলে দারুণ বুদ্ধিমত্তায় গোল করেন কৃষ্ণা রাণী সরকার।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে বিরতির পর একগোল শোধ করলেও আরও এক গোল জালে পাঠিয়ে ৩-১ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে বাংলাদেশ আক্রমণে। ম্যাচঘড়ির ১ মিনিটে মারিয়া মান্দার দূরপাল্লার শট গোলকিপার শুয়ে পড়ে তালুবন্দি করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন