২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:৪৪

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

তৃতীয় বিয়ে করলেন প্রয়াত নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১

  • শেয়ার করুন

ঢাকাই সিনেমার অমর নায়ক প্রয়াত সালমান শাহের স্ত্রী সামিরা হক আবার বিয়ে করেছেন। গত ১৫ জুলাই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি সামিরার তৃতীয় বিয়ে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেছিলেন মোশতাক ওয়াইজকে। যিনি ছিলেন সালমানেরই বন্ধু।

চলতি বছরের ২১ জুন দ্বিতীয় সংসারের ইতি টানেন।

সামিরা হকের সাবেক স্বামী মোশতাক ওয়াইজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পান তিনি। দু’জনের সম্মতিতেই এটি কার্যকর হয়েছে ২১ জুন।

নতুন সংসার প্রসঙ্গে সামিরা গণমাধ্যমকে বলেন, ‘সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।’

১৯৯২ সালের ১২ আগস্ট সালমান শাহের সঙ্গে বিয়ে হয় সামিরার। পরে নায়কের মৃত্যুর পর সামিরা সালমানেরই বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন। সেই সংসারে সামিরার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন