১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:৫২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

তালায় প্রতীক বরাদ্দ পেয়েই জনসংযোগ শুরু করলেন প্রার্থীরা

প্রকাশিত: মে ২, ২০২৪

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি:

আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তালা উপজেলায় প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা ,নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা।
বৃহস্পতিবার (২ মে) সকালে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রিটার্নিং অফিসার মোঃ সরোয়ার হোসেন।
উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার (কাপপিরিচ), সাংবাদিক এস এম নজরুল ইসলাম (ঘোড়া), সরদার মশিয়ার রহমান (চিংড়ি মাছ), প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম (দোয়াত-কলম), আতাউর রহমান গোলদার (মোটরসাইকেল), এমএ মালেক (আনারস) ও বিশ্বজিত সাধু (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন (মাইক), সাংবাদিক মোঃ আব্দুল জব্বার (তালা), নাজমুল হুদা পলাশ (টিয়া পাখি),শাহ আলম টিটো (টিউবওয়েল), কাজী ইমরান হোসেন লিয়াকাত (উড়োজাহাজ), শেখ বাবলুর রশিদ (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল) প্রতীক পেয়েছেন।

এদিকে প্রতীক বরাদ্দর পরপরই উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামের কর্মী সর্মাথকরা স্ব স্ব ইউনিয়নে মোটর সাইকেল শোডাউন দিয়ে তাদের অবস্থান জানান দিয়েছেন।
উল্লেখ্য, আগামী আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন