৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৩৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

তালায় এক ব্যক্তিকে নৃশংস হত্যা

প্রকাশিত: জুলাই ৪, ২০২০

  • শেয়ার করুন

সাতক্ষীরার তালায় দুলাল চন্দ্র ঘোষ (৫০) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত দুলাল চন্দ্র ঘোষ ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের পদ্ম ঘোষের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিৎ ঘোষ জানান, শনিবার সকালে ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলা নামক স্থানের রাস্তার পাশে পুকুর পাড়ে কৃষক চন্দ্র দুলাল ঘোষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে দুলাল ঘোষের মাথা ও মুখ থেতলানো ও গলাকাটা অবস্থায় দেখতে পান। প্রায় এক বছর আগে ওই স্থানে একই গ্রামের নটবর ঘোষের ছেলে গোপাল ঘোষের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছিল বলে জানান তিনি।

তবে স্থানীয়রা জানান, দুলাল চন্দ্র ঘোষ ওরফে পাগলা দুলালের বড় ছেলে রমা ঘোষ দুধের ব্যবসা করেন এবং ছোট ছেলে সুজয় ঘোষ বিদেশে থাকেন। ছেলেরা বাবা ও মাকে ঠিকমত দেখাশুনা করতো না বলে প্রতিবেশিরা জানান। তবে দুলাল ঘোষের স্ত্রীর ওপর অনেকের কু’নজর ছিল বলেও জানা গেছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মুখ ও মাথা থেতলানোর পর ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে দুলাল ঘোষকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খুনের কারণ এখনও জানা যায়নি। বলে জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন