২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:১৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

তালায় প্রেমের জালে পরকীয়ার ফাঁদ: হাতে-নাতে ধরা যুবক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামে পরকীয়ার সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত যুবক মো. মিরাজ গাজী (২০) একই গ্রামের বাসিন্দা ও গৃহবধূর প্রতিবেশী। পরে শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী গৃহবধূর স্বামী চাকরির সুবাদে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে প্রতিবেশী মিরাজ গাজীর সঙ্গে তার টিকটকের মাধ্যমে পরিচয় ও যোগাযোগ গড়ে ওঠে। ধীরে ধীরে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং তা পরকীয়ার সম্পর্কে রূপ নেয়।

ঘটনার রাতে গৃহবধূ নিজেই ঘরের দরজা খুলে প্রেমিক মিরাজকে ঘরে প্রবেশ করতে দেন। ঠিক সেই সময় গৃহবধূর শাশুড়ি ও সন্তান জেগে ওঠেন এবং ঘটনাটি টের পান। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা মিরাজ গাজীকে হাতে-নাতে আটক করে পুলিশে খবর দেন।ঘটনার পর সামাজিক ও পারিবারিক চাপে পড়ে গৃহবধূ নিজের মানসম্মান রক্ষার তাগিদে পরদিন (২৪ অক্টোবর) তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা নং-১০, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর অনেকেই দাবি করেছেন, এটি ছিল পারস্পরিক প্রেমের সম্পর্ক, যা সামাজিকভাবে গোপন থাকলেও ওই রাতে ধরা পড়ে যায়। তাদের মতে, সামাজিক লজ্জা ও পারিবারিক চাপের মুখে পড়ে গৃহবধূ বাঁচার তাগিদে ধর্ষণচেষ্টা মামলার আশ্রয় নিয়েছেন, যাতে সমাজে নিজের অবস্থান রক্ষা করতে পারেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন