১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:৪৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

ঢাকা যাত্রাবাড়ী স্ত্রী সন্তান হত্যাকারী ওয়াহিদুল ইসলাম বেনাপোল পুলিশের হাতে আটক।

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
ঢাকা যাত্রাবাড়ী এলাকায় স্ত্রী রুমি আক্তার ও দেড় বছর এর শিশু সন্তান রিসাত হত্যাকারী ওয়াহিদুল ইসলামকে বেনাপোল একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।শুক্রবার বিকালে হোটেল বেনাপোল ইন্টারন্যাশনাল থেকে তাকে আটক করা হয়।
আটক ওয়াহিদুল ইসলাম ঢাকা উত্তর যাত্রাবাড়ী এলাকার আব্দুল রাজ্জাক এর ছেলে।

পরকীয়ার কারনে স্ত্রী রুমি আক্তারকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার পর দেড় বছরের শিশু রিসাত কে বালিশ চাপা দিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে জান ওয়াহিদুল ইসলাম।তাকে আটকের জন্য নজরদারি বৃদ্ধি করে পুলিশ।

স্ত্রী সন্তান হত্যাকারী ওয়াহিদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান.গোপন সংবাদে জানতে পারি ঢাকা যাত্রাবাড়ী এলাকায় স্ত্রী সন্তান হত্যাকারী ওয়াহিদুল ইসলাম ঢাকা থেকে এসে বেনাপোল একটি আবাসিক হোটেলে অবস্থান করছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়েছে।তাকে যশোর কোর্টে পাঠানো হবে।
এদিকে স্ত্রী সন্তান হত্যাকারী ওয়াহিদুল ইসলামকে আটকের পর খবরটি বেনাপোল এলাকায় ছড়িয়ে পড়লে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খানকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সূধী সমাজ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৪/০৯/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন