১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:২০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

ঢাকায় আসছে চীনের উপহারের আরও ১০ লাখ টিকা

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১

  • শেয়ার করুন

ঢাকায় আসছে চীনের উপহারের আরও ১০ লাখ টিকা
চীন থেকে উপহারের আরও ১০ লাখ ডোজ করোনার টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে করোনার এই টিকা নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চীনের তিয়ানজিন বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

আজকের টিকা নিয়ে চীন এখন পর্যন্ত তিন দফায় বাংলাদেশকে সরাসরি টিকা উপহার দিল। গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার দেয় চীন। ১৩ জুন চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ ঢাকা আসে। আর আজকে তৃতীয় দফায় আসছে চীনা উপহারের ১০ লাখ টিকা। এ নিয়ে চীন সরাসরি উপহার হিসেবে বাংলাদেশকে ২১ লাখ টিকা দিল।

এছাড়াও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় দুই দিনে ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। কোভ্যাক্সের আওতায় এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশে মডার্নার এবং জাপান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। আর কোভ্যাক্স সরাসরি পাঠিয়েছে ফাইজারের টিকা।

উপহারের বাইরে চীনের কাছ থেকে বাংলাদেশ টিকা কিনেছে। প্রথমে চীনের সঙ্গে দেড় কোটি ডোজ টিকার বাণিজ্যিক চুক্তি করে বাংলাদেশ। চীনের কাছ থেকে আরও ছয় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব ইতিমধ্যে অনুমোদন করেছে সরকারি এ বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন