১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:৫১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

ডুমুরিয়ায় ক্লিনিক মালিক ও বাল্য বিয়ের অপরাধে শাশুড়ির জেল

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩

  • শেয়ার করুন

ডুমুরিয়া প্রতিনিধি : ভ্রাম্যমান আদালতের অভিযানে খুলনার ডুমুরিয়ার চুকনগরের বহুল আলোচিত হালিমা মেমোরিয়াল নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক কথিত ডাঃ কামাল হোসেন (৪০)কে ৭ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সাথে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। অপর এক অভিযানে বাল্য বিয়ে সংগঠনের অপরাধে নববধুর শাশুড়ীকে ২৯ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত সুত্রে জানা গেছে, উপজেলার চুকনগর বাজারে অবস্থিত হালিমা মেমোরিয়াল নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একের পর এক অপ চিকিৎসায় সাধারণ রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। তাছাড়া স্বাস্থ্য বিধি অমান্য করে ক্লিনিক পরিচালনার অপরাধে একাধিক বার বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। ফলে বিষয়টি আমলে নেয় প্রশাসনের উধর্ধতন কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিধি লঙ্ঘনের অপরাধে ক্লিনিক মালিককে ৭ দিনের কারাদণ্ডদেশ ও একই সাথে ক্লিনিক টি সিলগালা করা হয়।
অপরদিকে পৃথক একটি অভিযানে ডুমুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ের ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে নববধূর শাশুড়ী রুনু বেগম (৫২) কে ২৯ দিনের কারাদণ্ডদেশ দেয়া হয়েছে। তিনি বটিয়াঘাটার চক্রাখালী এলাকার বাসিন্দা। আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানেটরী ইন্সপেক্টর সুখেন্দু ঘোষ, পেশকার মোঃ আবুজার হোসাইন এবং থানা পুলিশের সদস্যবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন