১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:৩১

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ডুমুরিয়ায় সংখ্যালঘুদের জামির উপর দিয়ে রাস্তা তৈরির চেষ্টার অভিযোগ

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬

  • শেয়ার করুন

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় মালিকানা জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাছাড়া বাদীর ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে ইতিপূর্বে একটি রাস্তা তৈরি করা হয়েছে।

বর্তমানে আরও একটি রাস্তা তাদের জমির উপর দিয়ে নিয়ে যাওয়ার পায়তারা করা হচ্ছে। এঘটনায় ভুক্তভোগী একটি পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিনাতিপাত করছে।

প্রাপ্ত অভিযোগে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তরুন কুমার রায়ের স্ত্রী গীতা রানী রায় উল্লেখ করেন, একই গ্রামের মোশাররফ মল্লিক, তার ছেলে মাহাফুজুর মল্লিক ও মোহাম্মদ গাজী ছেলে কালাম গাজীর সাথে জায়গা জমিসহ যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। একারণে বিবাদীগন বাদীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির মধ্য দিয়ে যাতায়াতের রাস্তা তৈরির জন্য জমি ছেড়ে দিতে বলাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে আসছে। বিবাদীরা ইতিপূর্বে তাদের মারপিট করা সহ নানাভাবে ক্ষয়ক্ষতি করেছে। এক পর্যায়ে বিবাদীরা বাদী বাড়ির আঙিনার সামনের পাশ দিয়ে জোরপূর্বক একটি রাস্তা তৈরি করে নিয়েছে। তাতেও বিবাদীরা ক্ষান্ত না হয়ে বর্তমানে বাড়ির আঙিনায় অপর পাশ দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরির পায়তারা করছে। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে তারা জোরপূর্বক জমির অপর পাশ দিয়ে রাস্তা তৈরির চেষ্টা, অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবন নাশের হুমকি দেয়।

বর্তমানে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিনাতিপাত করছে এবং তাদের ভয়ে পরিবারটি বাড়ি থেকে বের হতে পারছে না। এব্যাপারে বাদী গীতা রানী রায় ও তার স্টোকে আক্রান্ত হওয়া স্বামী তরুন কুমার রায় বলেন, আমরা সংখ্যালঘু সম্প্রদায় হওয়ার কারণে রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও জামায়াত নেতা মোশাররফ মল্লিক বুধবার সকালে আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে বলেন, ১/২ দিনের মধ্যে জমি মাফজোক করে আমাদের জমির উপর দিয়ে আরও একটি রাস্তা তৈরি করা হবে। বর্তমানে পুরো পরিবারটি তাদের ভয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে। তাদের ভয়ে বাড়ি থেকে বের হতে সাহস পাচ্ছে না।

এব্যাপারে মোশাররফ মল্লিকের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ঘটনাস্থলে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, আমি সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। গীতা রানী রায় ও তার স্বামী তরুন কুমার রায়কে মোশাররফদের বাড়ি যাতায়াতের রাস্তা দেওয়ার জন্য বলেছি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন