১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:১৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস্ লিমিটেড এর ৫৫তম বিওডি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪

  • শেয়ার করুন

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস্ লিমিটেড (ডিইডব্লিউ) নারায়ণগঞ্জ এর ‘বোর্ড অব ডিরেক্টর’দের ৫৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ সভায় প্রধান অতিথি ছিলেন ডিইডব্লিউ এর চেয়ারম্যান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এছাড়াও উক্ত সভায় বিওডি’র সভাপতি সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়াল) রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠানটির পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৪-২০২৮) গৃহিত হয়েছে। ইয়ার্ডের আগামী ৫ বছরের উন্নয়ন পরিকল্পনায় গৃহিত পদক্ষেপগুলো হচ্ছে অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, মেরামত ও রক্ষণাবেক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, অত্যাধুনিক শিপইয়ার্ডে রূপান্তর, ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত পরিকল্পনা, গ্রীণ শিপইয়ার্ড বিনির্মাণ, ব্যয় হ্রাসের পরিকল্পনা, টেকনোলজি ট্রান্সফারের পরিকল্পনা এবং বাজেট পর্যালোচনা ও পরিকল্পনা বাস্তবায়ন।

 

 


ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস্ লিমিটেড বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাহাজ নির্মাণ কোম্পানি। এটি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় এবং স্বাধীনতার পর ১৯৮৯ সালে প্রতিষ্ঠানটির আধুনিকায়ন করা হয়। কিন্তু নানাবিধ কারণে সরকারি প্রতিষ্ঠানটির উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়। ফলে ২০০২ সালে এটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ২০০৬ সালে বাংলাদেশ নৌবাহিনীকে ডকইয়ার্ডটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশ নৌবাহিনীর দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে অলাভজনক অবস্থা থেকে বর্তমানে দেশের একটি অন্যতম লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে মাননীয় নৌবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ৫৫তম বিওডি সভায় ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস্ লিমিটেড এর পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রনয়ণ করা হয়েছে। যা বাস্তবায়নের মধ্যমে ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস্ লিমিটেড একটি ডিজিটাল ও অটোমেশন সুবিধা সম্পন্ন অত্যাধুনিক ও ‘গ্রীন’ শিপইয়ার্ডে রূপান্তর হবে। এর ফলে দেশীয় প্রযুক্তি এবং জনশক্তি ব্যবহারের মধ্যমে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন