১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:৩৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

ট্রাম্প হারলে বদলে যাবে একুশ শতকের ইতিহাস

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২০

  • শেয়ার করুন

ট্রাম্প হারলে একুশ শতকে প্রথম কোনো প্রেসিডেন্ট দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে পারবেন না। দেখে নেওয়া যাক ইতিহাস।

পর পর দুইবারই মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন একজন ব্যক্তি। ২০১৬ সালে ট্রাম্প জেতার আগে প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। ওবামা প্রথম জিতেছিলেন ২০০৮ সালে। দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন ২০১২ সালে। প্রায় সব প্রেসিডেন্টই দ্বিতীয়বার নির্বাচনে জয় লাভ করেছেন। তবে আমেরিকার ইতিহাসে এমনও কিছু প্রেসিডেন্ট আছেন, যাঁরা দ্বিতীয়বারের নির্বাচনে হেরে গিয়েছেন। ২০২০ সালের মার্কিন নির্বাচনের জনমত সমীক্ষা বলছে, ট্রাম্প হেরে যেতে পারেন। ভোটের ফলাফল এখনো পর্যন্ত যা মিলেছে, তাতে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। তবে যদি জনমত সমীক্ষার ফলাফল অনুযায়ী ট্রাম্প হেরে যান, তা হলে রেকর্ড তৈরি হবে। একুশ শতকে প্রথম কোনো ব্যক্তি পর পর দুইবার প্রেসিডেন্ট হতে পারবেন না।

১৯৯২ সালে শেষবার দ্বিতীয় নির্বাচন হেরেছিলেন বুশ সিনিয়র। পরবর্তীকালে তাঁর ছেলে জর্জ ডাব্লিউ বুশ জুনিয়ার দুইবার মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন। সিনিয়র বুশ ক্ষমতায় এসে গাল্ফ ওয়ার বা উপসাগরীয় যুদ্ধ শুরু করেছিলেন। উপসাগরীয় যুদ্ধ নিয়ে মার্কিন জনতার মনে দেশপ্রেম জাগলেও অর্থনৈতিক ভাবে সে সময় অ্যামেরিকা কঠিন সমস্যার সম্মুখিন হয়েছিলেন। মনে করা হয়, সে কারণেই দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে পারেননি তিনি।

১৯১৩ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছিলেন উইলিয়াম টাফট। উড্রো উইলসনের সামনে কার্যত উড়ে গিয়েছিলেন তিনি। বলা হয়, প্রথমবারেও রুসভেল্টের সাহায্যেই নির্বাচনে জয় লাভ করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় দফায় রুসভেল্টের সঙ্গে তীব্র মতপার্থক্য হয় তাঁর। রুসভেল্টের অঙ্কেই দ্বিতীয় দফায় উড্রো উইলসনের কাছে হেরে যান তিনি।

১৯২৯ সালে ৩১ তম মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন হার্বার্ট হুভার। তিনি ক্ষমতায় আসার পরেই অ্যামেরিকায় সব চেয়ে বড় স্টক মার্কেট ক্র্যাশ হয়। সেই ঝড় সামলাতে পারেননি প্রেসিডেন্ট। দ্বিতীয়বার হেরে যান রুসভেল্টের কাছে।

৩৮ তম মার্কিন প্রেসিডেন্ট গেরাল্ড ফোর্ড এবং ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টারও দ্বিতীয়বার প্রেসিডেন্টের সিংহাসন দখল করতে পারেননি।

ট্রাম্প কি পারবেন? সমীক্ষার ফলাফল বলছে পারবেন না। তবে নির্বাচনের ফলাফল এখনো স্পষ্ট নয়। দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হচ্ছে। ট্রাম্প হেরে গেলে ১৯৯২ সালের পরে ফের কোনো প্রেসিডেন্ট দ্বিতীয়বার সিংহাসন দখল করতে পারবেন না।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন