৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৯:৩১

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

জার্মান চ্যান্সেলরের সামনে খোলা বুকে প্রতিবাদ

প্রকাশিত: আগস্ট ২২, ২০২২

  • শেয়ার করুন

বার্লিনে জার্মান সরকারের ‘ওপেন ডোর ডে’র বক্তৃতা দিতে দাঁড়িয়েছিলেন চ্যান্সেলর ওলাফ শলৎস। দুই নারী এসে দুই পাশে দাঁড়িয়ে জানালেন ছবি তোলার আব্দার। কিন্তু চ্যান্সেলরের জবান বন্ধ হয়ে গেল, যখন সেই দুই নারী আচমকা উর্ধ্বাঙ্গের পোশাক খুলে ফেললেন।

তাদের উন্মুক্ত বুকে লেখা ছিল, ‘গ্যাস এমবার্গো নাউ’। অর্থাৎ, রাশিয়ার গ্যাসের ওপর তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞার আদেশ চান তারা।
স্কাই নিউজ লিখেছে, রোববার জার্মান চ্যান্সেলারিতে যখন এ ঘটনা ঘটল, তখন আলোচনা চলছে একটি জরিপের ফল নিয়ে।

সেখানে দেখা যাচ্ছে, ইউক্রেইন যুদ্ধের জেরে তৈরি হওয়া জ্বালানি সঙ্কট শলৎস যেভাবে সামলাতে চাইছেন, তাতে দুই তৃতীয়াংশ জার্মান খুশি নয়।

আঙ্গেলা মেরকেলের উত্তরসূরি হিসেবে গত ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সঙ্কট জার্মান নেতার সামনে এসে দাঁড়াচ্ছে।

গত মার্চেও আইএনএসএ জরিপে জার্মানির ৪৬ শতাংশ ভোটার শলৎসের সোশাল ডেমোক্রেট সরকারের কাজে সন্তোষ প্রকাশ করেছিলেন। এখন তা ২৫ শতাংশে নেমে এসেছে।
মার্চের জরিপে ৩৯ শতাংশ উত্তরদাতা বলেছিলেন, চ্যান্সেলর শলৎস তার কাজটা ভালোভাবে করতে পারছেন না বলে তারা মনে করেন। এখন তেমন উত্তরদাতার সংখ্যা বেড়ে হয়েছে ৬২ শতাংশ।

রাশিয়া শুক্রবার ঘোষণা দিয়েছে, এ মাসের শেষে তিন দিন নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে ‘রক্ষণাবেক্ষণ’ কাজের জন্য। শীত সামনে রেখে ইউরোপকে যখন জ্বালানি নিশ্চিত করার কথা ভাবতে হচ্ছে, তখন রাশিয়ার এই ঘোষণায় বাড়তি চাপ সৃষ্টি হল।

জ্বালানি সংকটে জার্মানিকে এমনিতেই মূল্যস্ফীতির সামাল দিতে বেগ পেতে হচ্ছিল। এর মধ্যে শুরু হয়েছে খরা, ফলে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এ দেশ অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে পড়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন