১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১:১৯

শিরোনাম
রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

জলোচ্ছ্বাসে ডুবলো পুরো সুন্দরবন

প্রকাশিত: আগস্ট ১২, ২০২২

  • শেয়ার করুন

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে তিন ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন ও উপকূল এলাকা।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ পুরো বনাঞ্চল। ডুবছে উপকূল এলাকাও। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বুধ ও বৃহস্পতিবার দুই-আড়াই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হলেও শুক্রবার তিন ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে পুরো সুন্দরবন। এতে করমজলের রাস্তাঘাটসহ বনাঞ্চলে পানি থৈথৈ করছে। তবে এখন পর্যন্ত প্রজনন কেন্দ্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জাগো নিউজকে বলেন, মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। শুক্রবারও স্বাভাবিক জোয়ারের তুলনায় অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে সুন্দরবনের উপকূল।

তিনি আরও বলেন, স্থল নিম্নচাপটি ভারতের মধ্যদেশে গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে শনিবার থেকে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন