২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৭:২৩

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

জলাবদ্ধ বিলডাকাতিয়াকে আধুনিক বিলে রূপান্তরের অঙ্গিকার লবীর

প্রকাশিত: জুলাই ৪, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী আসগর লবি বলেছেন, আমি ফুলতলা-ডুমুরিয়ার সন্তান। বিএনপির প্রার্থী হিসেবে আগামী জাতীয় নির্বাচনে খুলনা-৫ (ফুলতলা-ডুমরিয়া) থেকে অংশ নিতে চাই। সে জন্য আপনাদের সহযোগিতা চাই। জলাবদ্ধ বিল ডাকাতিয়াকে আধুনিক বিলে রুপান্তরিত করতে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি জুম্মাবাদ ফুলতলা বাজার কেন্দ্রীয় মসজিদ চত্বরে এক মতবিনিময় সভা এ কথা বলেন। এর পূর্বে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মসজিদে নামাজ আদায় করেন। পরে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, বিএনপি নেতা সেলিম সরদার, অহিদুজ্জামান নান্না, মনিরুল ইসলাম, আতাউর রহমান, শেখ নওশাদ হোসেন লালু, আনিছুজ্জামান পলাশ, শেখ আলমগীর হোসেন, মোতাহার হোসেন কিরণ, টিটো জমাদ্দার, জাহিদ হোসেন লাভলু, মঈন উদ্দিন শুভসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন