১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,ভোর ৫:০৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

জর্জিয়ায়ও শেষ রক্ষা হলো না ট্রাম্পের

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০

  • শেয়ার করুন

ভোট পুনঃগণনাতেও ব্যাটলগ্রাউন্ড খ্যাত জর্জিয়া অঙ্গরাজ্যে বিজয়ী হলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাইডেনকে পুনরায় বিজয়ী ঘোষণা করে নির্বাচনী কর্তারা। এ রাজ্যের ১৬টি ইলেকটোরাল ভোট নিয়ে বাইডেনের ভোটের সংখ্যা দাঁড়াল ৩০৬ আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ২৩২টি।

২০২০-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া গুরুত্বপূর্ণ একটি রাজ্য। এ রাজ্যে ভোট কারচুপির অভিযোগ তোলেন ট্রাম্প। এরপরই ভোট পুনঃগণনার ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোট পুনঃগণনাতেও বাইডেনের কাছে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দিয়ে ২৪ বছর পর এ অঙ্গরাজ্য ডেমোক্র্যাট বিজয়ী হলো।

পুনঃগণনার আগে বাদ পড়া প্রায় ৫ হাজার ৮০০ ভোট খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে ট্রাম্পের ঝুলিতে পড়েছে ১ হাজার ৪০০টির বেশি ভোট। জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট কার্যালয়ের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পুনঃগণনা শেষে ১২ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে ট্রাম্পকে হারিয়েছেন জো বাইডেন। এতে আগের ফলাফলের চেয়ে ডেমোক্র্যাট শিবিরের কিছু ভোট কমেছে, বেড়েছে রিপাবলিকানদের।
নির্বাচনী কর্মকর্তারা এ ঘটনাকে মনুষ্য ভুল উল্লেখ করেছেন। তবে ব্যাপক জালিয়াতির কোনো প্রমাণ নয় বলে দাবি করেছেন তারা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন