৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১২:০৬

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

চিতলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুরের দাফন সম্পন্ন

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩

  • শেয়ার করুন

সাজ্জাদ চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীর কলিগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তাফিজুর রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের দাফনের আগে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।এসময় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা, চিতলমারী থানার অফিসার ইন চার্য (ওসি) এ, এইচ এম কামরুজ্জামান খান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তাফিজুর রহমানকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মামুন হাসান, পরিদর্শক (তদন্ত) মোঃ লিয়াকত আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ, শিবপুর ইউপি চেয়ারম্যান ওয়ালিউজ্জামান জুয়েল, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার আবু তালেব শেখ,বীর মুক্তিযোদ্ধা মুন্সি গাউসুল হক সহ আরো অনেকে।
পরিবারের সদস্যরা জানান, রবিবার রাত ৮ টার দিকে শ্বাস কষ্টজনিত কারনে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ কণ্যাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন