১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:২৮

শিরোনাম
সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪

চিতলমারীতে পূবালী ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন

প্রকাশিত: জুলাই ৬, ২০২২

  • শেয়ার করুন
  1. প্রতিনিধি চিতলমারী বাগেরহাট
    বাগেরহাটের চিতলমারীতে পূবালী ব্যাংকের ৭৬ তম উপশাখার শুভ উদ্বোধন হয়েছে। ৬ জুন বুধবার ২০২২ সকাল ১১-৩০ মিনিটে চিতলমারী থানার সামনে রড-সিমেন্ট বিক্রেতা মোঃ বাবুল হোসেনের বিল্ডিংয়ের দোতলায় পূবালী ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে,এম, রাসেল ব্যাবস্থাপক, বাগেরহাট শাখা, বাগেরহাট। অনুষ্ঠানটির শুভসুচনা করা হয়, পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ফিতা কাটার মাধ্যমে এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।
    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব মোহাম্মদ আরিফুর রহমান উপ-মহাব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান, খুলনা। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শফিকুল ইসলাম এস পি ও, মোঃ সালাউদ্দিন এ জি এম , চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান, চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম শেখ,চিতলমারী পূবালী ব্যাংকের উপশাখা ব্যাবস্থপক জনাব টিটুচ কুমার সাহা সহ প্রমূখ ব্যাংক স্টাফ, স্থানীয় ব্যাংক গ্রাহক বৃন্দ,সুধী জন ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
    এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
    চিতলমারী বাগেরহাট
    ০১৭৩০১৭৫৩৪০।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন