১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৪২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

গোপালগঞ্জে মাকে হত্যার পর আগুনে পুড়িয়ে লাশ গুম করার দায়ে ছেলে গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২০

  • শেয়ার করুন

পলাশ খাঁন গোপালগন্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাকে হত্যা ও লাশ গুম করার দায়ে ছেলে আকাশ পান্ডেকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। এসময় লাশ পোড়ানোর কেরসিনের বোতল উদ্ধার করা হয। গ্রেফতারকৃত আকাশ পান্ডে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকা বাড়ী গ্রামের মনোরঞ্জন পান্ডের ছেলে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গত ২৭ জুন রাতে মা মনসিক রোগী হাসি পান্ডের কাছে খাবার চান ছেলে আকাশ। এ সময় মা হাসি পান্ডে খাবার ফেলে দিয়ে বটি দিয়ে কোপ দিতে চাইলে আকাশ লাড়কী দিয়ে মাথায় আঘাত করে।

এতে হাসি পান্ডে ঘটনাস্থলে মারা গেলে আকাশ একটি নোৗকায় করে লাশ বাড়ী থেকে চারশ ফুট দূরে নিয়ে যায। পরে সেখানে শুকাতে দেযা কাঠের স্তুপের উপর লাশ রেখে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ ঘটনার পর আকাশ তার মাকে বিভিন্ন স্থানে খোঁজ করে এবং পরে তার বাবাকে দিয়ে কোটালীপাড়া থানায় নানা জুড়ান বাড়ৈসহ ৪ জনকে আসামী করে একটি মামলা ও পরে জিডি দায়ের করায়।

এতে নিহত হাসি পান্ডের বাবা জুড়ান বাড়ৈ ক্ষুদ্ধ হয়ে যৌতুকের জন্য মেয়েকে মারপিট করে হত্যার অবিযোগ এনে জামাই মনোরঞ্জ পান্ডেসহ ৫জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পরে পুলিশ অদন্ত শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিহত হাসি পান্ডের বড় ছেলে আকাশ পান্ডেকে গ্রেফতার করে। সে পুলিশী জিজ্ঞাসাবাদে নিজ মাকে হত্যার কথা ও লাশ পুড়িয়ে গুম করার কথা স্বীকার করে। আজ শুক্রবার বিকালে আসামী আকাশকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন